ওসমানীনগরে তিন বাসের সং*ঘর্ষে প্রা*ণ গেল ২ জনের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে তিন বাসের সং*ঘর্ষে প্রা*ণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ১২:৩০:৫৩ অপরাহ্ন

ওসমানীনগরে তিন বাসের সং*ঘর্ষে প্রা*ণ গেল ২ জনের


সিলেটের ওসমানীনগর উপজেলায় তিন বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজিবওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক