খালেদা জিয়ার নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত: সৈয়দ ইশতিয়াক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত: সৈয়দ ইশতিয়াক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০৯:৫৫:১৪ অপরাহ্ন

খালেদা জিয়ার নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত: সৈয়দ ইশতিয়াক

ছবি:সংগৃহীত


বিএনপি নেতা ও শিল্পপতি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান কখনোই মুছে যাওয়ার নয়। আপোষহীন নেত্রী হিসেবে তিনি সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা এ দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শনিবার বিকেলে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, ‘খালেদা জিয়ার আদর্শ শুধু বিএনপির জন্য নয়, বরং পুরো জাতির জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর নেতৃত্ব সব সময় দেশের মানুষের হৃদয়ে দীপ্ত থাকবে। তাঁর রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের দায়িত্ব হলো বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাঁর দেখানো পথে চললেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দ মোঃ ফয়সল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতি, ধর্ম ও দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।’  তিনি বলেন, সৈয়দ মোঃ ফয়সল সংসদ সদস্য নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি তৌহিদুল ইসলাম মালু। সভায় আরও বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক