গোলাপগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ১২:৩৭:০৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ


সিলেটের গোলাপগঞ্জে এম এইচ মিলাদ ১ম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার পৌর শহরের হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতি ও আহ্বায়ক ফাহিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবী ও শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাংবাদিক ও কলামিস্ট আনোয়ার শাহজাহান, 

বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা মিনহাজ উদ্দিন চৌধুরী, নিজামুল কাদির চৌধুরী লিপন, সালাউদ্দিন আহমদ, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নুর আহমদ চৌধুরী, হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন ও সরকারি এমসি একাডেমির সহকারী শিক্ষক জাকির হোসাইন। 

অনুষ্ঠানে বৃত্তি পরিচালনা কমিটির সিনিয়র সদস্য আব্দুল্লাহ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন মাজহারুল ইসলাম হাসান ও ফৌজিয়া আক্তার। 

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সামিল হোসেন, বৃত্তি পরিচালনা কমিটির সদস্য তামিম আহমদ, ইসমাইল হোসেন, মাহি আল জামি প্রমুখ।

অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলার ১৯টি বিদ্যালয়কে সম্মাননা ও উত্তীর্ণ ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক