সিলেটে মাত্র দুজন মন্ত্রী: গণদাবী ফোরামের ক্ষোভ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সিলেটে মাত্র দুজন মন্ত্রী: গণদাবী ফোরামের ক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৬ ০৪:০১:২৬ অপরাহ্ন

সিলেটে মাত্র দুজন মন্ত্রী: গণদাবী ফোরামের ক্ষোভ

ছবি:সংগৃহীত


নবগঠিত সরকারের মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে মাত্র দুজন মন্ত্রী অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম।
সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টাদের অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী অ্যাডভোকেট এবং জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

নেতৃবৃন্দ নবগঠিত মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্ত সিলেটের দুই কৃতিসন্তান আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির-কে শুভেচ্ছা জানান।

তবে বিবৃতিতে বলা হয়, অতীতের ধারাবাহিকতায় বর্তমান সরকারেও সিলেট বিভাগ বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সিলেট বিভাগের জনগণ ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে বিজয় উপহার দিলেও মন্ত্রিসভায় বিভাগের তিন জেলা-সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার-কোনো প্রতিনিধিত্ব পায়নি। এ অবস্থার অবসানে সংশ্লিষ্ট তিন জেলা থেকে আরও অন্তত দুজন করে মন্ত্রী নিয়োগের দাবি জানানো হয়।

এ ছাড়া বিবৃতিতে রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ভেজাল খাদ্য বিক্রি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার এবং বাজার মনিটরিং বৃদ্ধির দাবি জানানো হয়।

পাশাপাশি রমজানে সিলেট মহানগরীসহ বিভাগের সর্বত্র টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সম্প্রসারণ, সুবিধাবঞ্চিত মানুষ ও ভিজিএফ কার্ডধারীদের বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং ইফতার, সেহরি ও তারাবির সময় গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক