ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’ সচল করতে এমপি এমরান আহমদ এর উদ্যোগ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

প্রকৌশলীদের নিয়ে পরিদর্শন, ঈদের পর কাজ শুরু, দুই মাসে শেষের লক্ষ্য

ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’ সচল করতে এমপি এমরান আহমদ এর উদ্যোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৬ ০৪:৫৮:৪০ অপরাহ্ন

ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’ সচল করতে  এমপি এমরান আহমদ এর উদ্যোগ

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী শপথ নেওয়ার পরদিনই নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনদুর্ভোগ নিরসনে উদ্যোগ নিয়েছেন। দীর্ঘ তিন বছর ধরে অচল থাকা গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’ সচল করতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে সেতুটি পরিদর্শন করেন তিনি।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন সংসদ সদস্য।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের আগেই প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঈদের পরপরই টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। কাজ শুরুর পর দুই মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অপরিকল্পিতভাবে সেতুর অর্ধেক অংশ ভেঙে ফেলার পর থেকে প্রায় তিন বছর ধরে দু’পারের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার বাসিন্দারা এই লিংক রোড ব্যবহার করে সহজেই বিভাগীয় শহর সিলেটে যাতায়াত করতেন। সেতুটি অচল হয়ে পড়ায় তাদের ভোগান্তি বেড়েছে।

পরিদর্শনকালে এমপি এমরান আহমদ বলেন, ঐতিহ্যবাহী সেতুটি যাতে আরও ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে পাশেই একটি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এটি এমনভাবে নির্মাণ করা হবে যাতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকে। পাশাপাশি ‘দেওয়ানের পুল’ সংস্কার করে এটিকে একটি দর্শনীয় স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে, যাতে দর্শনার্থীরা ঐতিহাসিক নিদর্শনটি উপভোগ করতে পারেন।

তিনি আরও জানান, বক্স কালভার্ট নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত সেতুটি আংশিক সংস্কার করে হালকা যানবাহন চলাচলের উপযোগী করা হবে।

এ সময় তিনি লিংক রোড প্রশস্তকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এবং এ বিষয়ে স্থানীয়দের জমি দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।পরিদর্শনকালে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম, লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক