ছবি:সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সফরে সিলেট আসছেন। আগামী শুক্রবার ও শনিবার (২০-২১ ফেব্রুয়ারি) তিনি সিলেটে বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
প্রথম দিন: শুক্রবার (২০ ফেব্রুয়ারি)
শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন।
জুমার নামাজ আদায় করবেন হযরত শাহজালাল (রহ.) মসজিদ-এ। নামাজ শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে হযরত শাহপরান (রহ.) মাজার-এর উদ্দেশ্যে রওনা হবেন। শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারত করবেন।
সন্ধ্যায় দক্ষিণ সুরমার তেতলীতে এক ইফতার মাহফিলে যোগ দেবেন।
দ্বিতীয় দিন: শনিবার (২১ ফেব্রুয়ারি)
শনিবার সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
এছাড়া নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেল-এ সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন।
দুই দিনের সফর শেষে শনিবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




