জৈন্তাপুরে আসামপাড়া প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ PM

জৈন্তাপুরে আসামপাড়া প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৮:৫০:৩৭ PM

জৈন্তাপুরে আসামপাড়া প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুরে মরহুম বাম্পার কবিরের স্মরণে অনুষ্ঠিত আসামপাড়া প্রিমিয়ার লীগ (এপিএল)-এর জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক ছিলেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ্ আব্দুল জব্বার।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার আসামপাড়া মেঘালয় ভ্যালী ক্রিকেট গ্রাউন্ডে (গুচ্ছগ্রাম) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টিম জলিল ও টিম দিলদার।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে টিম জলিল ১৭৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে টিম দিলদার ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য আনহারুজ্জামান আকিল ম্যাচসেরা এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ আরিফ টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। প্রধান বক্তা ছিলেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ এবং সঞ্চালনা করেন শাহেদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ এবং সাংবাদিক মুক্তাদির সেলিম।

এছাড়া অনুষ্ঠানে আব্দুস সামাদ, আব্দুর রহিম, সুমন মেম্বার, ইলিয়াস সারকিস হেলাল, দিলদার আহমেদ দিদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, "তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আয়োজকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।"

প্রধান বক্তা হাজি আলমগীর হোসেন বলেন, "আসামপাড়া প্রিমিয়ার লীগের মতো আয়োজন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।"

অনুষ্ঠানের শেষপর্বে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শাহ্ আব্দুল জব্বার মরহুম বাম্পার কবিরের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক, খেলোয়াড়, অতিথি ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এলাকার যুবসমাজের উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ