সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) জুম্মার নামাজের পর গোয়াইনঘাট সদর ইউনিয়নের শিমুলতলা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, গ্রামের মুরব্বি, মুসল্লি ও যুবকদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক।
সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি সাংবাদিক ও রোটারিয়ান এম এ রহিম, গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতা কামরুল ইসলাম কমরসহ শিমুলতলা গ্রামের মুরব্বি, মুসল্লি ও যুবকরা।
আলোচনা সভায় দেশনেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও দেশের কল্যাণে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা শেষে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন শিমুলতলা জামে মসজিদের ইমাম।
জৈন্তাবার্তা/ সুলতানা




