স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সিলেট-৫ আসনের মনোনয়ন জমা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৩:০৭:৫০ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।


সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন ইসলামি শিক্ষা আন্দোলনের প্রাণপুরুষ, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বৃহস্পতিবার বিকালে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর পক্ষে আল-ইসলাহ নেতৃবৃন্দ মনোনয়ন পত্র জমা করেন।

জকিগঞ্জ-কানাইঘাট বরাবরই ধর্মপ্রাণ মুসলমান ও আলেম উলামাদের পুণ্যভূমি। এই আসন থেকে এর আগে মাওলানা মুশাহিদ বায়মপুরী (রহ), মাওলানা ওবায়দুল হক উজিরপুরী (রহ) ও মাওলনা ফরীদউদ্দীন চৌধুরী সংসদ নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া দীর্যদিন থেকে মাওলনা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে এই আসন থেকে নির্বাচন করার জন্য গণমানুষের দাবী ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশ, জাতি ও শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা রক্ষার বৃহত্তর স্বার্থে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

মাওলনা হুছামুদ্দীন চৌধুরী উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য ছাহেবজাদা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও আন্দোলনের কারনে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। তাছাড়া এদেশের ইসলামী শিক্ষা বিস্তারে ও ধর্মীয় শিক্ষার স্বকীয়তা ও স্বাতন্ত্র বজায় রাখতে বরাবরই সকল আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগন্য। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর হুংকার ও আন্দোলনে শিক্ষা ব্যবস্থায় ডারউইনের মতবাদ উৎসাত করতে ও মাধ্যমিক পর্যায়ের বিতর্কিত বইগুলো প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সরকার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক