শফিক চৌধুরীর আসনে মুহিবুর রহমানের কাটেনি এমপি হওয়ার ‘মোহ’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শফিক চৌধুরীর আসনে মুহিবুর রহমানের কাটেনি এমপি হওয়ার ‘মোহ’

আব্দুল হাদি, ওসমানী নগর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৪:০৪:২৯ পূর্বাহ্ন

শফিক চৌধুরীর আসনে মুহিবুর রহমানের কাটেনি এমপি হওয়ার ‘মোহ’

মুহিবুর রহমান-শফিকুর রহমান চৌধুরী।


আসন্ন দ্বাদশ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকা প্রতীক নিয়ে  অংশ গ্রহণ করবেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।অপরদিকে এখন পর্যন্ত এমপি হওয়ার ‘মোহ’ কাটেনি মুহিবুর রহমানের।

চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে হেরে যাওয়ার পর  পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

মুহিবুর রহমান প্রথমত ছিলেন আ'লীগ ঘরানার মানুষ তাই ১৯৮৫ সালে নির্বাচিত হয়েছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান হিসেবে। এরপর ১৯৯১ সালের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবার ২০০১ সালে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হয়ে ফেল করেন। ফীরে আসেন আওয়ামীলীগে ২০০৩ সালে যোগদান করেন। এরপর আশাবাদী ছিলেন উক্ত আসনে তিনি নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করবেন।

 কিন্তু ২০০৮ সালের সিলেট-২ আসনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান চৌধুরী। পরবর্তীতে তিনি ২০০৯ সালে  ফীরে যান উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী পংকি খানকে হারিয়ে জয়লাভ করেন। পরবর্তীতে শফিকুর রহমান চৌধুরীর সাথে গ্রুপিং দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন তিনি। 

 ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার কাছে হেরে যান মুহিবুর রহমান। ২০১৮ সালের নির্বাচনের প্রথম পর্যায়ে বর্তমান সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচার প্রচারণা করেন। তিনি এ আসনে নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারলে মুহিবুর রহমান প্রার্থী হলে হেরে যান মোকাব্বির খানের  কাছে।   ২০২২ সালে বিশ্বনাথ পৌরসভা  নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন মুহিবুর রহমান।মেয়রের দায়িত্বে থেকেও  আসন্ন দ্বাদশ নির্বাচনে পঞ্চম বারের মতো এমপি হওয়ার প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।রাজনীতির শুরু আওয়ামী লীগে পরে জাতীয় পার্টি আবার আওয়ামী লীগে কোথাও এমপি হওয়ার স্বপন পূরণ হয়নি। মতের মিল না হলেই হয়েছেন  বিদ্রোহী প্রার্থী । দুইবার উপজেলা চেয়ারম্যান, গেলবার মেয়র নির্বাচিত হলেও এবার কতটা সফল হবেন এ নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অপরদিকে সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর দুই মেয়াদে দল থেকে নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারলেও ছিলেন নীরব। ১০ বছর পর এ আসনে নৌকা প্রতীক নিয়ে শফিকুর রহমান চৌধুরী ফের নির্বাচনে অংশ গ্রহণ করায় উচ্ছ্বসিত রয়েছেন দলের নেতা কর্মীরা। 

দ্বাদশ  নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে ২৯ নভেম্বর বিশ্বনাথে এক মত বিনিময় সভা করেন মুহিবুর রহমান । সভায় নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দেয়ার পাশা পাশি তিনি বলেন , বিগত জাতীয় নির্বাচনগুলোতে তিনি প্রতারিত হয়েছেন।কিন্তু এবারের নির্বাচন ভিন্ন। ওসমানীনগর এবং বিশ্বনাথের মানুষের সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ করছেন।জেনেছেন এবারের নির্বাচন অবাধ এবং সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে। সঠিক ভাবে নির্বাচন হলে তিনিই সংসদ সদস্য নির্বাচিত হবেন এমনটাও আশাবাদী তিনি।

নৌকা প্রতীক পাওয়ার পর এলাকায় শফিকুর রহমান চৌধুরীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল। গণমাধ্যমে, সভা সমাবেশে সাবেক এ সাংসদ বলছেন শেখ হাসিনা ২০০৮ সালে তাকে মনোনীত করায় তিনি প্রধান মন্ত্রীকে নৌকা উপহার দিতে পেরেছেন। এবারও তার ব্যতিক্রম হবেনা।কোন চক্রান্ত কিংবা অপকৌশল নৌকার বিজয় ঠেকাতে পারবে না।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক