মেঘালয়ের সেইফহোমে থাকা বাংলাদেশী কিশোরকে দেশে ফেরৎ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মেঘালয়ের সেইফহোমে থাকা বাংলাদেশী কিশোরকে দেশে ফেরৎ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৮:১৭:০৫ পূর্বাহ্ন

মেঘালয়ের সেইফহোমে থাকা বাংলাদেশী কিশোরকে দেশে ফেরৎ


ভারতের মেঘালয়ের শিলং এর একটি সেভহােমে থাকা বাংলাদেশি নাগরিককে তামাবিল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় দিকে তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে এ লিল চন্দ্র শিল নামে এক কিশোরকে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ ও ডাউকি ইমিগ্রেশন পুলিশ।

শ্রী লিল চন্দ্র শিল (১৭) সিলেটের কানাইঘাটের দর্পনগরের শ্রী শিপন চন্দ্র শিলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২-৩ বৎসর মানসিক ভারসাম্যহীন থাকা অবস্থায় অনুমান ৫-৬ মাস পূর্ব বাড়ির কাউকে না জানিয়ে বের যায়। পরবর্তী'তে জানা যায় শিশু লিল চন্দ্র শিল সে ভারতের শিলং-এ রয়েছে।

তার পিতা বিষয়'টি সিলেটের (ব্রাক এনজিও) মাইগ্রেশন-কে অবগত করলে ব্রাকের সহয়তায় শিশুটি ভারতের শিলং-এ অবস্থানরত একটি শিশু সেভহোমে আটক থাকার তথ্য নিশ্চিত করা হয়।

এই সংক্রান্ত সংবাদ ভারতের আসামের গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মি. রুহুল আমিন সহ হাই কমিশনের কর্মকর্তাদের নজরে আসিলে তাৎক্ষণিক ভাবে শিলং-এ সেভহোমে থাকা শিশুর বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে দেশে আসার ট্রাভেল পারমিট পাস প্রদান করা হয়।

ডাউকি ইমিগ্রেশন পুলিশ স্থানীয় বিজিবি ও বিএসএফ' সহ শিশু'টির পিতা পরিবারের অন্যান্য সদস্য ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতি'তে তাকে তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়ার নিকট হস্তান্তর করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন তামাবিল বিজিবি ক্যাম্প কমান্ডার, ব্রাক মাইগ্রেশন প্রােগ্রামের কো-অডিনেটর সুভাশীষ দেবনাথ,তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়া, পুলিশ কর্মকর্তা সানাউল হক রমজান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক