ডিসির বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ডিসির বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ১২:৪১:০০ অপরাহ্ন

ডিসির বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সরকারি বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশের দাবি, টেনিস কোর্টের পাশে জেলা স্টেডিয়াম থেকে ককটেল দুটি ছোঁড়া হয়েছে। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যই দুর্বৃত্তরা স্টেডিয়াম থেকে ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়। কোর্টের মধ্যেই ককটেল দুটি বিস্ফোরণ হয়। সিসিটিভি ফুটেজে তাদেরকে দেখা গেছে। শনাক্ত করে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

ককটেল বিস্ফোরণের পর জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে পুলিশ। 

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক