স্ত্রীকে হত্যার ১১ দিন পর স্বামীর আত্মসমর্পণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

স্ত্রীকে হত্যার ১১ দিন পর স্বামীর আত্মসমর্পণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০১:৩৮:৪৯ পূর্বাহ্ন

স্ত্রীকে হত্যার ১১ দিন পর স্বামীর আত্মসমর্পণ


গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ১১ দিন পর অনুশোচনায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। স্বামীর আত্মসমর্পণের পর সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যার ঘটনাটি ঘটে গত ২৪ নভেম্বর। নিহত রেশমা (৩০) নাটোরের বাসুদের গ্রামের আব্দুর রশিদ মেয়ে। তার ঘাতক স্বামী বেলায়েত হোসেন হাড়িনাল দক্ষিণ পাড়া আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করতেন। 

পুলিশ জানায়, হাড়িনাল এলাকায় সীমানা প্রাচীর ঘেরা ওই বাড়িটিতে একাই থাকতেন স্বামী-স্ত্রী। গত ২৪ নভেম্বর তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী বেলায়েত হোসেন। হত্যার পর বাড়ির উঠানে মাটি খুঁড়ে স্ত্রীর মরদেহ পুঁতে রাখেন। এ হত্যাকাণ্ডের পর তিনি অনুশোচনা ভুগতে থাকেন। গত ৪ ডিসেম্বর গাজীপুর সদর থানায় গিয়ে বেলায়েত তার স্ত্রীকে হত্যার ঘটনা বিস্তারিত বলে আত্মসমর্পণ করেন। পরে রাতেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

গাজীপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, থানায় আত্মসমর্পণ করলে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। পরে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক