জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৩:৫৩:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত

জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত।


জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত সারাদেশের ন্যায় জৈন্তাপুরে নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই স্লোগান সামনে রেখে চলতি বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ইং উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ, জয়িতা সম্মাননা পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ই ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ-জোহরা সানিয়া। উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন'র উপস্থাপনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন (এম এ)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠানে সাংবাদিক ইউসুফুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা। 

আলোচনা সভা শেষে উপজেলার আসামপাড়া এলাকার বাসিন্দা মিনারা বেগম নামে একজন গর্বিত নারী-কে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে। সনদপত্র ও পুরস্কার গ্রহন করেন মনিরা বেগমের স্বামী মো: কুতুব উদ্দিন ও ছেলে ডা: কাওসার আহমদ ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক