এসএমপির লোগো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে সম্প্রতি তাদের এসএমপি এলাকার বাইরে বদলি করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত নতুন ছয় ওসি হলেন-এসএমপি’র এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনকে কোতোয়ালি থানায়, মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায়, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনকে এসএমপি’র মোগলাবাজার থানায়, মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে এসএমপি’র জালালাবাদ থানায়, হবিগঞ্জের লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়াকে এসএমপি’র এয়ারপোর্ট থানায় স্থলাভিষিক্ত করা হয়েছে।
এর আগে এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিদের) বদলি করা হয়েছে এসএমপি’র কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে বদলি করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনকে কোতোয়ালি থানায়, জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে মৌলভীবাজারের জুড়ী থানায়, দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম)-কে সুনামগঞ্জের ধর্মপাশা থানায় ও শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়েরকে হবিগঞ্জের লাখাই থানায় বদলি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো.সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




