জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৫:০৫:১৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি


জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অন্য আরোহী। দুর্ঘটনাটি  সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত জৈন্তিয়া কলেজ গেইট সংলগ্ন এলাকায় ঘটেছে। পরে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে  এসে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,  শনিবার ( ৯ই ডিসেম্বর) বেলা পৌনে ১২ঘটিকার সময় জৈন্তিয়া ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন মহাসড়কে জাফলং থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস (সিলেট-ব- ১১-০০০২) এর সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ( সিলেট -ল - ১৫-৫১৪১) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহীকে স্হানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে আহত একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

নিহত ওই ব্যাক্তির নাম তানিম আহমেদ (২০)। তিনি গোলাপগঞ্জ উপজেলার পানি আগা গ্রামের বুদন মিয়ার পুত্র। আহত অপর ব্যাক্তি হলেন একই উপজেলার কাঠখাই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবু নাহিদ (২০)। 

এ বিষয়ে তামাবিল হাইওয়ে ফাঁড়ীর অফিসার  ইনচার্জ জাহিদ হাসান দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির ময়নাতদন্তের জন্য পুলিশ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আনা হয়। পুলিশ দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানচলাচল স্বাভাবিক করে।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক