ছবি: নিজস্ব
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
৯ ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে নয়টায় জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়।দিবসটি উদযাপন উপলক্ষ্যে জকিগঞ্জ উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আকরাম আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম ফয়সাল।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও (প্যানেল চেয়ারম্যান) মিসেস মাজেদা রওশন শ্যামলী, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ খলিল উদ্দিন, সাংবাদিক আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো: নাজমুল ইসলাম (মুকুল) প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) মো: বেলাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এর প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন। শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর কিশোরী ক্লাবের ছাত্রছাত্রীরা দুর্নীতি বিরোধী দিবসের গান পরিবেশেন করেন।
এম সি




