কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৯:৫৯:০৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

ছবি: নিজস্ব


'উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ' এ প্রতিপাদ্য নিয়ে কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান মাস্টার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম, কাঁঠালবাড়ি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য এমাদ উদ্দিন, মোঃ ছদরুদ্দিন, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, শিক্ষক হোসাইন আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান আহমদ প্রমুখ। 

এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক