গোয়াইনঘাটে বালু শ্রমিকের মৃত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বালু শ্রমিকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৩ ১২:১৫:১৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে বালু শ্রমিকের মৃত্যু


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) আনুমানিক ভোর ৫ টায় উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্গত চা বাগান সংলগ্ন নদীর পাড়ে ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তি মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মানিক মিয়া (৫৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিয়াসহ আরও কয়েকজন লোক নদীর পাড়ে বালু উত্তোলন করাকালে তাদের উপর বালু মাটি ধসে পড়লে সাথে থাকা দুইজন উঠতে পারলেও মানিক মিয়া বয়স্ক থাকায় উঠতে পারেনি। তার সাথে থাকা শ্রমিকরা তাকে বালুমাটি চাপা থেকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান।

সেখানে সকাল সাড়ে নয়টায়  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সে বয়স্ক বালু লেবার ছিল,ঠান্ডা জনিত কারণে স্ট্রোকের আশঙ্কা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক