২০ ডিসেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

২০ ডিসেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৩ ০৬:৪৬:৪৯ পূর্বাহ্ন

২০ ডিসেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। তারপর জনসভায় অংশ নেবেন, সেটিই হবে তাঁর প্রথম নির্বাচনী জনসভা। 

আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সম্ভবত ২০ তারিখে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। তারপর জনসভায় অংশ নেবেন, সেটিই হবে তাঁর প্রথম নির্বাচনী জনসভা। 

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক