র‍্যাবের হাতে সিলেট মহানগর বিএনপির তিন নেতা আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

র‍্যাবের হাতে সিলেট মহানগর বিএনপির তিন নেতা আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০/১২/২০২৩ ০৮:১২:১৯ পূর্বাহ্ন

র‍্যাবের হাতে সিলেট মহানগর বিএনপির তিন নেতা আটক

র‍্যাবের হাতে সিলেট মহানগর বিএনপির তিন নেতা আটক।


সিলেট মহানগরের তিন বিএনপি নেতাকে মৌলভীবাজারের বড়লেখা থেকে আটক করেছে র‍্যাব। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) রাত তিনটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মাঈন উদ্দিন বলেন, আটককৃতদের মধ্যে একজন দ্রুত বিচার মামলার এজাহারভূক্ত আসামি, আর অপর দুইজনের নামেও মামলা আছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক