ছবি : নিজস্ব
সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও গণমাধ্যম কর্মীদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন বালাগঞ্জ এর আয়োজনে ১০ ডিসেম্বর রবিবার বেলা ৩.০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি ) হোসাইন মো. আল-জুনায়েদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালজুড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস,বালাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ বদরুজ্জামান ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম. সাদিক আল শাফিন, উপজেলা প্রকৌশলী মুস্তাকিম শরীফ সাঈদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, উপজেলা সমবায় অফিসার উৎপল চক্রবর্তী,উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম, এ মতিন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন,উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ও মাদরাসার প্রধান শিক্ষকবৃন্দ, উপজেলা খাদ্য কর্মকর্তা লাকী রাণী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেপি দাস, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, আবু হাসান হাসনু, আব্দুস সাত্তার ছতই প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাওর বেষ্টিত বালাগঞ্জ উপজেলা একটি প্রাচীন ও অবহেলিত জনপদ। প্রাচীন হওয়া সত্তেও এখানে উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয় নি। উপজেলার সার্বিক উন্নয়নে আরও এগিয়ে আসা প্রয়োজন বলে দাবি জানান তারা।
এম সি




