জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০২:০৮:০৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান


জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার নিজ কর্মস্থলে যোগদান করেছেন মো. সাজেদুল ইসলাম। এর পূর্বে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

মো. সাজেদুল ইসলাম ৩৩তম বিসিএস প্রশাসন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত। তার পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি প্রথমে কুমিল্লা জেলার তিতাস উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন। এরপর মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।।

সোমবার (১১ ডিসেম্বর) প্রথম কর্মদিবসে তার নতুন কর্মস্থল জৈন্তাপুর উপজেলা  নির্বাহী কর্মকর্তার দপ্তরের এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রুহুল আমিন, পূবালী ব্যাংকের ব্যবস্হাপক মাহমুদ হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে গত ৩রা ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী স্বাক্ষরিত এক বদলি আদেশে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামকে জগন্নাথপুর ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জৈন্তাপুরে বদলি করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক