এমসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

এমসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৪:১৭:২৩ পূর্বাহ্ন

এমসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি


সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে এমসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

২১ বছরের মেয়ে নিহত জলি রাণী চন্দ স্বামী প্রবাসে বসবাস করেন। তিনি গৌরমোহন চন্দের মেয়ে তার বাসা পনিটুলার ব্লক-এ এর ৩১/১। 

রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে মদিনা মার্কেট এলাকার পনিটুলা এলাকায় নিজ বসত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে জলি রাণী শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়ান পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, রাত ১২টার দিকে জলি রাণীর পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত দেহটি মাটিতে নামান। পরে খবর দিলে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরো বলেন, জলি এমসি কলেজে পড়ালেখা করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকেন। আত্মহত্যার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক