জৈন্তাপুরে ছাগল খামারী সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত।
জৈন্তাপুরে গবাদিপশু ও হাঁস-মুরগির খামার স্হাপনে ও উদ্বুদ্ধকরণ ও খামারী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্হানীয় পর্যায়ে ছাগল খামারিদের নিয়ে বৈঠক ও ঘর নির্মানের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১১ই ডিসেম্বর) বেলা ১১ঘটিকায় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৫ নং ওয়ার্ডের কেন্দ্রী গ্রামে উপজেলা প্রানীসম্পদ দপ্তর আয়োজিত খামারীদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তরের কর্মকর্তা ( লাইভস্টক) ডাঃ আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সরকার পল্লী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও পরিবারের সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বি করার লক্ষ্যে খামার সৃষ্টি ও বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেছে। বক্তারা আরো বলেন সরকার কতৃক প্রেরিত সুবিধা সমুহ সঠিকভাবে কাজে লাগিয়ে এ দেশের প্রানীসম্পদ উন্নয়ন ও আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য খামারিদের প্রতি আহবান জানান।
এসময় কেন্দ্রী ছাগলপালন বেনিফিশার গ্রুপের ২৭ জন সদস্যদের মধ্যে ছাগল পালনের জন্য ঘর তৈরী বাবদ জনপ্রতি ২৫ হাজার ৫০০ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাইফউদ্দিন, উপ- সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, প্রানী সম্পদ দপ্তরের লাইভস্টক ফিল্ড ফেসিলিটেটর হাবিবুর রহমান সহ স্হানীয় খামারিরা।
জৈন্তাবার্তা/জেএ




