নির্যাতিত বঞ্চিতদের পক্ষে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি: হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

নির্যাতিত বঞ্চিতদের পক্ষে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি: হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৫:৪৯:০৪ পূর্বাহ্ন

নির্যাতিত বঞ্চিতদের পক্ষে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি: হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী

জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়। ছবি: জৈন্তা বার্তা


সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ সির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না,ঐসব দলের নির্যাতিত নেতৃবৃন্দ এবং অধিকার ও সুবিধা বঞ্ছিত মানুষের পক্ষে সংসদে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে মাদ্রাসা শিক্ষার স্বকিয়তা রক্ষাসহ পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী বিষয়াদি দুরীকরণে সাহসী ভূমিকা পালন করবো। সোমবার দুপুরে জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিতত ছিলেন আনজুমানে আল ইসলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস ছবুর, উপজেলা সাধারণ সম্পাদক মাও. কুতবুল আলম, মাও. ছালিক আহমদ, লতিফিয়া এতিম খানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী  রেদাসহ দলীয় নেতৃবৃন্দ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুসাম উদ্দিন চৌধুরী বলেন,  জাতীয় সংসদ হলো দাবী আদায়ের সর্বোচ্চ ফোরাম। সেখানে যে কোনো কথা বললে, তা সহজে সরকার ও  জাতির কাছে পৌছে যায়। তাই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে দলীয় নেতাকর্মীও আল্লামা ফুলতলীর ভক্ত-মুরিদানের মতামত নিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছি। সুষ্টু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে হুসাম উদ্দিন চৌধুরী প্রতিদ্বদ্বী প্রার্থীদের প্রতিযোগিতার মনোভাব বজায় রেখে সকল পক্ষকে শান্তি শৃংখলা ও উৎসবমূখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহবান জানান।

সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই আমাকে সংসদে দেখার আহবান জানিয়ে আসছেন।

তিনি আরোও বলেন, কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হলে একাত্তর বিধি অনুযায়ী দলীয় সিন্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়া যায় না, তাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে সর্বস্থরের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। স্থানীয় উন্নয়নের ব্যাপারে সকল প্রকার বৈষম্য ও আঞ্চলিকতার উর্ধ্বে থেকে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিগত দিনের মতো সুখে দুখে মানুষের পাশে থাকবো।

উল্লেখ্য, জকিগঞ্জ-কানাইঘাট বরাবরই ধর্মপ্রাণ মুসলমান ও আলেম উলামাদের পুণ্যভূমি। এই আসন থেকে এর আগে মাওলানা মুশাহিদ বায়মপুরী (রহ), মাওলানা ওবায়দুল হক উজিরপুরী (রহ) ও মাওলনা ফরীদউদ্দীন চৌধুরী সংসদ নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া দীর্যদিন থেকে মাওলনা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে এই আসন থেকে নির্বাচন করার জন্য গণমানুষের দাবী ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশ, জাতি ও শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা রক্ষার বৃহত্তর স্বার্থে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক