সিলেটে পেঁয়াজ ১২০-১৪০ টাকা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সিলেটে পেঁয়াজ ১২০-১৪০ টাকা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৯:৪৫:৩০ পূর্বাহ্ন

সিলেটে পেঁয়াজ ১২০-১৪০ টাকা

সিলেটে পেঁয়াজ ১২০-১৪০ টাকা।


ভারতের রফতানি বন্ধের খবরের পরই সারাদেশের ন্যায় সিলেটেও লাফিয়ে বাড়ে পেঁয়াজের দাম। শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে শনিবার পর্যন্ত কেজিতে একদিনের মধ্যে ১০০ টাকা বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে এবার জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন- সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আবু সালেহ মো. হুমায়ূন কবির।

সোমবার (১১ ডিসেম্বর) বিকালে নগরীর সবচেয়ে বড় পাইকারি আড়ত কালীঘাটের ব্যবসায়ীদের সাথে কথা বলে এই দাম নির্ধারণ করা হয় বলে জানান এই কর্মকর্তা।

তিনি জানান, সিলেটে পাইকারি বাজারে দেশি (মুরি কাটা) পেঁয়াজ ১২০, এলসি পেঁয়াজ ১৪০ টাকা করে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সিলেটে পেঁয়াজের দাম নির্ধারণ করতে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি বৈঠক করা হয়। বৈঠকে পুলিশ প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে ব্যবসায়ীদের বিকেলের মধ্যে সহনীয় ও যৌক্তিক পর্যায়ে দাম নির্ধারণ করে জেলা প্রশাসনকে অবগত করতে নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে অতিরিক্ত দামে সিলেট পেঁয়াজ বিক্রি না করতে কঠোরভাবে নির্দেশ দেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। পাশাপাশি নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে সিলেটের সিনিয়র কৃষিবিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আবু সালেহ মো. হুমায়ূন কবির বলেন, আমরা বাজার মনিটরিংয়ে আছি। দুপুরের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে দাম নির্ধারণ করেছেন। আমরা বিকালে কালীঘাটে অবস্থান করেছি এবং কালীঘাটে ব্যবসায়ীদের সাথে কথা বলে পাইকারি বাজারে দেশী (মুরি কাটা) পেঁয়াজ ১২০, এলসি পেঁয়াজ ১৪০ টাকা করে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এটা জেলা প্রশাসককে জানানো হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক