স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে সিলেট ৩ আসনে ২ জন প্রার্থী নিজেদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তৃতীয় দিনের আপিলে তারা নিজেদের প্রার্থীতা ফিরে পান।
প্রার্থীতা ফিরে পাওয়া ২ প্রার্থী হলেন- ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মইনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
এর আগে যাচাই-বাছাইয়ের পর এই দুই প্রার্থীসহ মোট ৪ জনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্রিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করেন তারা। আপিলে তারা আজ নিজেদের প্রার্থীতা ফিরে পেলেন।
কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
জৈন্তাবার্তা/জেএ




