জৈন্তাপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৩ ০৩:৩৫:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ


জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমেদ। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর)  দুপুর ১২ঘটিকায় চেয়ারম্যান কামাল আহমেদ ইউএনও কার্যালয়ে আসেন। এ সময় তিনি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামকে তিনি ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদের সাথে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। 

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ সহ সকল জনপ্রতিনিধিদের নিকট সার্বিক  সহযোগিতা কামনা করেন। এ সময় তারা মহান বিজয় দিবস ২০২৩ উৎযাপন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উল্লেখ্য গত ৩রা ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত এক বদলী আদেশে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামকে জগন্নাথপুর ও জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামকে জৈন্তাপুর উপজেলায় বদলী করা হয়। গতকাল সোমবার প্রথম কর্মদিবসে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে তিনি এলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক