গোয়াইনঘাটে ৫৬ হাজার শিশু খেলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৫৬ হাজার শিশু খেলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৩ ০৪:৪৯:৪৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৫৬ হাজার শিশু খেলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল

গোয়াইনঘাটে ৫৬ হাজার শিশু খেলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল।


গোয়াইনঘাট উওজেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদর হাসপাতালে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, জাতীয় "ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন" ৬ মাস হতে ১১ মাস বয়সী ৬০০০ হাজারের অধিক শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও বারো মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজারের অধিক শিশুকে একটি লাল রঙের ভিটামিন "এ" ক্যাপসুল  খাওয়ানো হচ্ছে। উপজেলার ২১৯ টি কেন্দ্র্রে প্রায় ৫৬ হাজার শিশুকে এ টিকা খাওয়নো হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. কিশলয় সাহা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগণ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কিশলয় সাহা জানান,উপজেলার ২১৯ টি কেন্দ্র্রে প্রায় ৫৬ হাজার শিশুকে এ টিকা খাওয়নো হবে।তিনি জানান কেউ বাদ পড়লে আগামী চার দিন ১৩, ১৪-১৭ ও ১৮ তারিখে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক