গোয়াইনঘাট এসোসিয়েশন দো-লা ফ্রান্সের নব নির্বাচিত কমিটির বিশেষ আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজন সম্পন্ন হয়েছে।
সোমবার ১১ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্তোরায় গোয়াইনঘাট এসোসিয়েশন দু-লা ফ্রান্সের নব নির্বাচিত কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং খুরশেদ আহমেদ ও সালেহ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রভাষক ফখর উদ্দীন, উপদেষ্টা বিধান চন্দ্র ধর,উপদেষ্টা মোঃ মোজাম্মেল আলী, মাস্টার শাহজাহান ও সাবেক উপদেষ্টা কুতুব উদ্দীন।
স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউনিয়নের কৃতি সন্তান শাহীন আলম, তারেক আহমদ, ফয়সল আহমদ, সাইফুর রহমান, জিল্লুর রহমান। তোয়াকুল ইউনিয়নের কৃতি সন্তান হুসেন আহমদ, নুরুল হুসেন বাবলা, কাওসার আহমেদ সাজু,ইমাম উদ্দীন,মঞ্জুর আহমদ, আব্দুস সাত্তার, জাহাঙ্গীর আলম, রুস্তমপুর ইউনিয়নের কৃতি সন্তান সেলিম আহমেদ, মুজিবুর রহমান, মাওলানা এম এ রহিম, রিয়াজুল ইসলাম, জিয়াউল ইসলাম,ইকবাল হুসেন, শরিফুল ইসলাম এনাম এবং কামিল আহমেদ।
পূর্ব জাফলং ইউনিয়নের কৃতি সন্তান আহমেদ নিপু এবং মাহিম আহমেদ ।
বিছনাকান্দি ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল কাদের জিলানী এবং মাহবুবুর রহমান সুমন, নন্দীর গাও ইউনিয়নের কৃতি সন্তান খালেদ আহমদ, ফতেহপুর ইউনিয়নের কৃতি সন্তান নুরুর রহমান আবির সহ অসংখ্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা নব নির্বাচিত কমিটির সভাপতি আব্দুল বাতেনকে অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করেন।
তাছাড়া গোয়াইনঘাট এসোসিয়েশন দো-লা ফ্রান্সের নবগঠিত কমিটিকে যারা দীর্ঘ দিন থেকে ষড়যন্ত্রের মাধ্যমে স্থগিত করে রেখেছিলো তাঁদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন নবগঠিত কমিটির সভাপতি আব্দুল বাতেনের নেতৃত্বে ফ্রান্সে বসবাসরত গোয়াইনঘাট উপজেলার মানুষ যখন ঐক্যবদ্ধ ঠিক তখনি একটি কুঁচক্রি মহল সংগঠনের উপদেষ্টাদের দ্বারা সর্বসম্মতিক্রমে ঘটিত এই কমিটিকে বানচাল করার অপচেষ্টা শুরু করে যা গোয়াইনঘাটবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করা হয়। একটি অসাধু মহল তাদের মনগড়া মতো পদ পদবী না পাওয়ার কারণে পুনরায় কমিটি গঠনের জন্য ,নির্বাচনের নামে মনোনয়ন পেপার বিক্রির নাম ধরে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে ।
কুঁচক্রি মহলের সকল ষড়যন্ত্র বালির বাঁধের মতো ভেঙে দিয়ে অচিরেই একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে বলে উপস্থিত বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন এবং শান্তিপ্রিয় উপজেলাবাসীকে একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানানো হয়।
জৈন্তাবার্তা/এমকে




