আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট ২ বিশ্বনাথ-ওসমানীনগর চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কয়েকজন সংসদ সদস্য পদে প্রার্থীতার নাম শোনা গেলেও নিজস্ব ভোট ব্যাংক এবং জনপ্রিয়তায় সর্বস্তরের মানুষের কাছে যোগ্য প্রার্থী হিসেবে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে এগিয়ে রাখছে সাধারণ ভোটাররা। পাশাপাশি তাঁর রয়েছে নিজস্ব বিশাল একটি ভোট ব্যাংক।
আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী একজন সাদা মনের মানুষ। তিনি বিগত ১০ বছর সংসদ সদস্য না থেকেও সামাজিক ও বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে মানুষের জন্য সহায়তায় তাঁর হাত ছিল প্রসারিত, যার ফলে তাঁর রয়েছে জাতি, ধর্ম নির্বিশেষের কাছে বাড়তি জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা আছে বলে জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ।
সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভা নেত্রী ও দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। যে কারণে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও দলীয় এমপি না থাকায় দীর্ঘ ১০ বছর সিলেট-২ আসনের মানুষ কাঙ্খিত উন্নয়ন পাননি। ফলে সিলেট-২ আসনের উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
ওসমানী নগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লীলুউর রহমান পংকি বলেন, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর মত উদার প্রাণ মানুষ হয় না। তাঁর কাছে ধনী, গরীব কোন ভেদাভেদ নেই। সব ধর্মের মানুষ তাঁর কাছে তিনি নিরাপদ।
আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, যেহেতু ইতিপূর্বে একবার নিজে নির্বাচন করেছি।
আওয়ামীলীগের পক্ষে মাঠে ময়দানে নির্বাচনী প্রচারণা করেছি। আমি শুধুমাত্র নির্বাচনকে ঘিরে নয়। সব সময় জনগণের পাশে আছি এবং থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন দেখেন। আমি সে স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রত্যন্ত গ্রামে শিক্ষা-দীক্ষায় বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করছি। তাই তিনি অসাম্প্রদায়িক চেতনায় জাতি, ধর্ম নির্বিশেষে দোয়া এবং আর্শীবাদ কামনা করেছেন।
জৈন্তাবার্তা/এমকে




