১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথের ভোলাগঞ্জ টু কুমারপাড়া রাস্তার কাজ শুরু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথের ভোলাগঞ্জ টু কুমারপাড়া রাস্তার কাজ শুরু

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন

১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথের ভোলাগঞ্জ টু কুমারপাড়া রাস্তার কাজ শুরু

বিশ্বনাথের ভোলাগঞ্জ টু কুমারপাড়া রাস্তার কাজ শুরু। ছবি: জৈন্তা বার্তা


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বহুল বিতর্কিত ভোলাগঞ্জ পয়েন্ট থেকে হামদরচক ভায়া কুমার পাড়া গ্রাম পর্যন্ত সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের বরাদ্দকৃত ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৫০০ মিটার রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে।

১২ই ডিসেম্বর মঙ্গলবার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান জহির ট্রেডার্স এর মাধ্যমে ভোলাগঞ্জ পয়েন্ট ও কুমার পাড়া গ্রামের উভয় দিক থেকে কাজটি শুরু হয়েছে।

গত ২৫ শে সেপ্টেম্বর ২০২৩ ইং ভোলাগঞ্জ পয়েন্টে দেড় কিলোমিটার রাস্তাটির আনুষ্ঠানিক বৃত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-২ আসনের সংসদ মোকাব্বির খান এমপি।

রাস্তার কাজ শুরু করার প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জহির জানান, এমপি মোকাব্বির খানের বরাদ্দকৃত ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির টেন্ডারে কাজ আগামী ৪ মাসের মধ্যে  সম্পন্ন হবে। তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।

রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকায় সর্বস্তরের মানুষের মনে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখায় এমপি মোকাব্বির খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। রাস্তার কাজ দ্রুত বাস্তবায়ন করতে এলাকাবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন এলাকাবাসী।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন এজিডির বরাদ্দকৃত কাচাঁ রাস্তাটি দ্রুত সময়ে পাকাকরণের সকল নির্দেশনা দেওয়া হয়েছে ঠিকাদারী প্রতিষ্টানকে।এবং তিনি আশা প্রকাশ করেন নির্দিষ্ট সময়ে কাজটি সমাপ্ত হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক