কানাইঘাটে ৪৬ হাজার শিশু পেল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

কানাইঘাটে ৪৬ হাজার শিশু পেল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ০৮:৩০:২৯ পূর্বাহ্ন

কানাইঘাটে ৪৬ হাজার শিশু পেল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ছবি: নিজস্ব


সিলেটের কানাইঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা নাসরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মণ,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক  মেডিকেল অফিসার ডা. তনয় কুমার বর্ধন, ডা. এরফানুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, হাসপাতালের পরিসংখ্যানবিদ সুবোধ চন্দ্র দাস, ইপিআই টেকনিশিয়ান শরীফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, কানাইঘাটে দিনব্যাপী ২১৭ টি কেন্দ্রে ৪৫ হাজার ৮৬২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১৮০ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪০ হাজার ৬৮২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক