বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময়

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ০৯:০০:০৩ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময়

ছবি : নিজস্ব


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ১৩ ডিসেম্বর বিকালে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব ও বিশ্বনাথ বার্তা অফিসে উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম তুহেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সাউথ জোনের সেক্রেটারি, দ্যি ওয়ান পাউন্ড হসপিটাল এর ফাউন্ডার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠানকালীন সেক্রেটারি, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ মাকরাম আলী আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর প্রমুখ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য, বিশ্বনাথ বার্তা পত্রিকার বিভাগীয় সম্পাদক ও বিঅন টিভি ইউকে’র বিশ্বনাথ প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম।  বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বিশ্বনাথ বার্তা পত্রিকার বার্তা সম্পাদক, দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মো. সায়েস্তা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আতাউর রহমান রাসেল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি কবি এস.পি সেবু, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আলোর দিগন্ত পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি অজিত চন্দ্র দেব, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুর্যোদয় পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি সালেক উদ্দিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আফরোজ আলী বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রচারে উপজেলার সকল স্তরের প্রতি গুরুত্তারোপ সহ বিভিন্ন বিষয়ে কে সহযোগিতার আশ্বাস দেন।

উক্ত সভায় বৃটেনে অবস্থানরত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসাদ্দিক হোসেন সাজুলের সুস্থতা কামনা করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক