জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ১০:০৩:৪৯ পূর্বাহ্ন

জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি।


জকিগঞ্জ উপজেলার ০৩ নং কাজলসার ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কাজলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অজয় লস্করের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

১৩ ডিসেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক ০২ ঘটিকার সময় আটগ্রাম এলাকার মরিচা গ্রামের লস্কর বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার মোবাইল ফোন লুটে নেয় ডাকাতেরা।

ডাকাত দলের হামলায় অজয় লস্কর তার স্ত্রী, বোন  চাচাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন।

পরিবারের ০৮ জন সদস্য জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ডাকাতেরা নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার ও মসজিদের মাইকে ডাকাতি’র খবর শুনে এলাকাবাসী জড়ো হলে ডাকাতেরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ফেলে যাওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহইয়া আল মামুন বলেন,‘ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের আইনি ব্যবস্থা চলমান আছে’।

ডাকাতদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক