বিএনপি নির্বাচন বর্জন করে ভুল করছে: শমসের মুবিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিএনপি নির্বাচন বর্জন করে ভুল করছে: শমসের মুবিন

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ১০:৪১:৩০ পূর্বাহ্ন

বিএনপি নির্বাচন বর্জন করে ভুল করছে: শমসের মুবিন

সংবাদ সম্মেলনে শমসের মুবিন চৌধুরী।


তৃণমুল বিএনপির চেয়ারম্যান ও সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য প্রার্থী শমসের মুবিন চৌধুরী বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলা ভোট দেয়া হয়েছে বলে জনগণ মনে করে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারও ইভিএমে ভোট হলে রাতে ভোট দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনও ছিল ত্রটিপূর্ণ। বিনা প্রতিদ্বন্ধিতায় বিপুল সংখ্যক প্রার্থী জয়লাভ করেন। আসন্ন নির্বাচন সুষ্টু হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রতি দেয়ায় তৃণমুল বিএনপি প্রতিদ্বন্ধিতা করছে। এখনো পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে বিয়ানীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শমসের মুবিন চৌধুরী বলেন, সরকারের উন্নয়নের ছোঁয়া দেশের সব জায়গায় লাগেনি। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলাও উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাটে হেঁটেচলাও দুষ্কর। তবে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। যা কখনো শেষ হয়না বলেও মন্তব্য করেন তিনি।

শমসের মুবিন চৌধুরী আরো বলেন, গণতন্ত্রে নির্বাচন বর্জন করার কোন সুযোগ নেই। বিএনপি নির্বাচন বর্জন করে ভুল করছে। গণতন্ত্র একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া। এখানে ভূল ত্রুটি থাকলেও সবার সহযোগিতায় তা এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর বিপক্ষে রাজস্বাক্ষি না হওয়ায় তাঁকে মৃত্যুদন্ড দেয়ার হুমকি দেয়া হয়েছিল। এরপরও তিনি মিথ্যার কাছে পরাজিত হননি। দেশে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অগ্রযাত্রায় সামিল হওয়া প্রয়োজন। প্রতীক দেখে নয় ব্যক্তি দেখে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান তিনি।

ভোটে অংশ নেয়া সব দল বিরোধী দল হতে চায় তাহলে আওয়ামীলীগকে কী বিজয়ী ধরে নেয়া হচ্ছে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামীলীগ একটি বড় দল। অন্যরা ভোটের রাজনীতিতে তাদের সাথে পেরে ওঠতে পারবেনা বলে উত্তর দেন শমসের মুবিন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক