গোয়াইনঘাটে দিনব্যাপী মন্ত্রী ইমরান আহমদ মতবিনিময়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দিনব্যাপী মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
তিনি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের এডভোকেট জেবুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে ছোট খেল, দ্বারিখেল ও লাবু গ্রামে মতবিনিময় করেন। পৃথক মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিগণ সভাপতিত্ব করেন।
সকাল ১১ টায় এডভোকেট জেবুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিরাজ উদ্দিন। গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আমাকে পুনরায় নির্বাচিত করলে গোয়াইনঘাটের জনগুরুত্বপূর্ণ সমস্যা আর বাকি থাকবেনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সরকারের অগ্রযাত্রাকে তরান্বিত করতে হবে।
মতবিনিময় সভায় পবিত্র কোরআন তেলাওত মাওলানা করেন গোলাম জবারুত। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, সাবেক প্রচার সম্পাদক মাষ্টার আব্দুছ শহীদ, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন,
,সাবেক চেয়ারম্যান আং ছালাম,সদর ইউনিয়ন আয়ামিলীগের আহবায়ক গোপাল কৃঞ্চ দে চন্দন,যুগ্ম আহবায়ক লুৎফুল হক,পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সফিকুর রহমান,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু,
গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক মারুফুল হাসান মারুফ, যুবলীগ নেতা হেলাল উদ্দিন,সালেহ আহমদ ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ,সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




