কুয়েতে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমার যুবক নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

কুয়েতে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমার যুবক নিহত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ০৯:০৯:৪২ পূর্বাহ্ন

কুয়েতে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমার যুবক নিহত

দক্ষিণ সুরমার যুবক ফাহিম আহমদ।


কুয়েতে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ফাহিম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

গত সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম।

নিহতের চাচাতো ভাই ইমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিগনাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম। ফাহিম একটি কোম্পানিতে কাজ করত। ডিউটি শেষে পার্টটাইম কাজ করার জন্য বের হলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত এসেছিলেন। দুই মাস ছুটি কাটিয়ে গত বছরের জানুয়ারিতে কুয়েত ফেরেন ফাহিম। চার বোন ও দুই ভাইয়ের মাঝে সে সবার ছোট। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বর্তমানে ফাহিমের লাশ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক