সিলেটের যেসব এলাকায় শুক্রবার থাকবে না ৫ ঘণ্টা বিদ্যুৎ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সিলেটের যেসব এলাকায় শুক্রবার থাকবে না ৫ ঘণ্টা বিদ্যুৎ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ০৯:৪১:০৫ পূর্বাহ্ন

সিলেটের যেসব এলাকায় শুক্রবার থাকবে না ৫ ঘণ্টা বিদ্যুৎ

ফাইল ছবি


সিলেটের কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩/ ১১ কেভি উপশহর উপকেন্দ্র ও ৩৩/ ১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের উন্নয়নকাজের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। 

বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ৩৩/ ১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদীঘির পাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, কুমারপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাস্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপাড়, সোনাপাড়া, মজুমদারপাড়া, দরজিপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর ও তৎসংলগ্ন আশপাশ এলাকা এবং ৩৩/ ১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন মিতালিটিলা, রাজবাড়ী, দরজিপাড়া, নাইওরপুল, চারাদীঘির পাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও তৎসংলগ্ন আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক