শহীদ বুদ্ধিজীবি দিবসে কানাইঘাট প্রেসক্লাবের আলোচনা সভা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবি দিবসে কানাইঘাট প্রেসক্লাবের আলোচনা সভা

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ১১:০১:২৬ পূর্বাহ্ন

 শহীদ বুদ্ধিজীবি দিবসে কানাইঘাট প্রেসক্লাবের আলোচনা সভা

ছবি : নিজস্ব


শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা এবং শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর  ) বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় সভাপতিত্বে করেন ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন। ক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আসআদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ।

শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯৭১সালের মহান স্বাধীনতা সংগ্রাম যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের ধূসররা বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য মহান মুক্তিযোদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতির অনেক শ্রেষ্ঠ সন্তানদের ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বেছে বেছে নির্মম ভাবে হত্যা করে হানাদার বাহিনী। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন সেইসব শহীদ বুদ্ধিজীবিদের সব-সময় দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে এবং জাতি সব-সময় মুক্তিযোদ্ধের চেতনাকে ধারন করে এগিয়ে যাবে। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক