সিলেটের নতুন কূপে মিলতে পারে তেল-গ্যাস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সিলেটের নতুন কূপে মিলতে পারে তেল-গ্যাস

অতিথি প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ০৩:০২:২৩ পূর্বাহ্ন

সিলেটের নতুন কূপে মিলতে পারে তেল-গ্যাস

সিলেটের নতুন কূপে মিলতে পারে তেল-গ্যাস।


সিলেট-১০ নম্বর কূপের পাশেই নতুন আরো একটি কূপ থেকে প্রচুর পরিমাণে তেল-গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ত্রিমাত্রিক জরিপের (থ্রিডি সিসমিক সার্ভে) মাধ্যমে সেরকম ‘পজেটিভ’ ইঙ্গিত পেয়েছে জালালাবাদ গ্যাস ফিল্ডস লিমিটেড।

রবিবার (১০ ডিসেম্বর) সিলেটের হরিপুর এলাকায় ১০ নম্বর কূপ থেকে চার স্তরের তেল গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

চার স্তরের মধ্যে একটি স্তরে সম্পূর্ণ তেলের খনি রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

সিলেটে আরো একটি কূপে মিলতে পারে তেল-গ্যাস জানালেন, সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ভূতাত্ত্বিক কারণে সিলেট অঞ্চলে অনেক খনিজ সম্পদ রয়েছে। গ্যাস ও তেল অনুসন্ধানের জন্য সিলেটের এক হাজার ৬৫ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক জরিপের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ৯০০ বর্গমিটার এলাকায় জরিপ সম্পন্ন হয়েছে। এ জরিপের রিপোর্টে নতুন কিছু ইঙ্গিত পেয়েছি। নতুন কিছু কূপ খনন করতে পারবো।

মিজানুর রহমান বলেন, ত্রিমাত্রিক জরিপের রিপোর্ট অনুযায়ী সিলেট ১০ এর কাছাকাছি টুপিটিলায় গ্যাস-তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। টুপিটিলায় তেল ও গ্যাস দুটোই অনুসন্ধানের জন্য একটি কূপ খনন করা হবে। সেখান থেকে তেল ও গ্যাস দুটিই পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আগামী বছরের শুরুতে এ কূপের খনন কাজ শুরু হবে।

দেশে ৩৭ বছর পর আবারো সিলেটের হরিপুরে ভূগর্ভে তেলের সন্ধান পাওয়া গেছে। রবিবার (১০ ডিসেম্বর) বিজয়ের মাসে জাতিকে এ খবরটি জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে সবশেষ ১৯৮৬ সালে হরিপুর এলাকায়ই মিলেছিলো তেলের সন্ধান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক