বিয়ানীবাজারে বীর মুক্তিযোদ্ধার নামফলক ভাংচুর।
বিয়ানীবাজারে বীর মুক্তিযোদ্ধার নামফলক ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুড়িয়া ইউনিয়নের ছুটিয়াং ইসলামী ঐক্য পরিষদ। সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার নামীয় ফলক ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এতে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।
এক প্রতিবাদলিপিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ছুটিয়াং রাস্থার সম্মুখ পার্শে বীর মুক্তিযোদ্ধা হাজী জওয়াদ আলীর নামে একটি ফলক নির্মাণ করা হয়। এটি সম্প্রতি অসৎ উদ্দেশ্যে কে বা কারা উপড়ে ফেলে দেয়। যা এতদঞ্চলের মানুষের জন্য উদ্বেগের।
সংগঠনের পক্ষে সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আলীম উদ্দিন, কোষাধ্যক্ষ মাসুম আহমদ পারভেজ, সদস্য রেদওয়ান আহমদসহ পরিষদের সদস্যবৃন্দ প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেন।
জৈন্তাবার্তা/জেএ




