সিলেটের এমসি কলেজ মাঠে ওপেন কনসার্টের মঞ্চ।
জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ মঞ্চ মাতাতে সিলেটে আসছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় সিলেটে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মুরারি চাঁদ (এমসি) কলেজ মাঠে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হবে। রাতে তিনি মঞ্চে গান গাইবেন বলে নিজেই জানিয়েছেন। বেসরকারি খাদ্য ও পানীয় কোম্পানি কুড়কুড়ে এই ওপেন গ্রান্ড কনসার্ট আয়োজন করেছে।
সিলেটে রাতে গান গাওয়ার বিষয়ে ফেসবুক পেইজে হাবিব নিজেই জানিয়েছেন।
‘দেশজুড়ে কুড়কুড়ে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে কুড়কুড়ে বাংলাদেশের এই গ্রান্ড কনসার্ট ও সংগীত উপভোগ করতে পারবেন যে কেউ; কোনো এন্ট্রি ফি নেই।
অনেক বছর পর ১৫ ডিসেম্বর সিলেট আসছি। আমার এবং কুড়কুড়ে সাথে গান উপভোগ করতে চলে আসুন এমসি কলেজ মাঠে। গান হবে ও আনন্দ হবে প্রাণের শহর সিলেটে বলে জানিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
জৈন্তাবার্তা/জেএ




