সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ০৪:৪২:১০ পূর্বাহ্ন

সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালিত

সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালিত।


বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি), সিলেট মুক্ত দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি সিকৃবির প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

শোভাযাত্রা শেষে পুষ্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর, জাতীয় দিবস উদযাপন কমিটিসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ভারত সীমান্তঘেঁষা সিলেট জেলা পাক হানাদারমুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাক বাহিনী সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে, হানাদারমুক্ত হয় সিলেট।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক