চেয়ারম্যান আব্দুল বাছির স্মরণে আলোচনা সভা ও দোয়া
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

চেয়ারম্যান আব্দুল বাছির স্মরণে আলোচনা সভা ও দোয়া

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ০৭:০৭:৫৮ পূর্বাহ্ন

চেয়ারম্যান আব্দুল বাছির স্মরণে আলোচনা সভা ও দোয়া

চেয়ারম্যান আব্দুল বাছির স্মরণে আলোচনা সভা ও দোয়া।


পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, মরহুম আলহাজ্ব আব্দুল বাছির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে এ্যালামনাই এসোসিয়েশন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের আয়োজনে আইসিটি ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাছিবের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আজমল আলী, প্রধান বক্তার বক্তব্য রাখেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের, এডভোকেট আপ্তাব উদ্দিন, প্রাক্তন মেম্বার এখলাছুর রহমান, এ্যালমনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জাফর দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মদরিছ আলী, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, আফজল হোসেন, আমিনুল ইসলাম হামীম, সাইফুল ইসলাম, রুপন আহমদ, মেম্বার লিটন আহমদ সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ও সাংবাদিক  ফারুক আহমদ, ফজল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, আব্দুল বাছির চেয়ারম্যান ছিলেন সত্যিকারের একজন শিক্ষানুরাগী ব্যক্তি। উপজেলা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রয়েছে তাঁর বিশেষ অবদান। শিক্ষাক্ষেত্রে ও মানবসেবায় তিনি একজন কীর্তিমান পুরুষ ছিলেন। তাঁর প্রচেষ্টায় কোম্পানীগঞ্জ উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সমাজসেবা, উন্নয়ন ও শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন তিনি।  পরিশেষে  তাঁর রুহের মাগফেরাত কামনা ও পাড়ুয়া বদিকোনা জামেমসজিদের ইমাম ও খতীব শফিকুল হকের মোনাজাতের মাধ্যমে স্বরণসভা সমাপ্তি করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক