‘উন্নয়নের চিত্র সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই মানুষ আবারও নৌকায় ভোট দেবে’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

‘উন্নয়নের চিত্র সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই মানুষ আবারও নৌকায় ভোট দেবে’

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ০৭:২৭:৩২ পূর্বাহ্ন

‘উন্নয়নের চিত্র সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই মানুষ আবারও নৌকায় ভোট দেবে’

গোয়াইনঘাটে নৌকার পক্ষে মন্ত্রী ইমরানের নির্বাচনী মতবিনিময় সভা।


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট চার আসনে বর্তমান সরকার দলীয় আওয়ামী লীগের প্রার্থী মন্ত্রী ইমরান আহমদ এমপি'র নৌকার পক্ষে গোয়াইনঘাট উপজেলায় নির্বাচনী মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে মধ্যে জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর, বাংলাবাজার ও বিকেলে ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের মঞ্জিল তলা বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি

জানুয়ারির শুরুতে অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আপনারা তৃনমূল কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই আমরা বিজয়ী হবো। দেশ যে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প নেই। প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র গুলো সাধারণ মানুষের নিকট সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই মানুষ আবারও (নৌকায়) আওয়ামী লীগকে ভোট দেবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার ভোট  প্রদান করে সরকারের অগ্রযাত্রাকে তরান্বিত করতে হবে।

মন্ত্রী ইমরান বলেন, নৌকার পক্ষে কাজ করার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে। 

বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দিনব্যাপী মতবিনিময় করেন তিনি। পৃথক পৃথক সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল,গোয়াইনঘাটঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,মধ্যে জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার ও পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সহ আরো অনেকে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক