টুকের বাজারে উদ্বোধন হলো মেজবান রেস্টুরেন্ট।
কম দাম, ভালো মান, উন্নত পরিবেশ, নানা রকমারি ও সুস্বাদু খাবারের স্বাদ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার পূবালী ব্যাংকের নীচ তলায় শীতাতপ নিয়ন্ত্রিত মেজবান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার শুক্রবার ১৫ ডিসেম্বর ফজরের নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্টের পরিচালক আনোয়ার হোসেন রবি বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, রেস্টুরেন্টের উদ্দেশ্য হলো পর্যটন সংশ্লিষ্ট আগতদের সেবা দেওয়া । তাদের আতিথেয়তা করতে পারলে এটা হবে আমার পরম তৃপ্তি। সুস্বাদু খাবারের স্বাদ সবসময় ধরে রাখা হবে এ রেস্টুরেন্টে। অর্ডার অনুযায়ী চাহিদা মত বিশেষ খাবারের আয়োজন থাকছে এখানে। অভিজ্ঞ বাবুর্চি, মজাদার রান্না, সবকিছু মিলিয়ে দেশী রান্নার স্বাদ পাওয়া যাবে এখানে। দিবারাত্রি ২৪ ঘণ্টা খোলা থাকবে এ রেস্টুরেন্টটি।
অনুষ্ঠানে আসা আগতদের সাথে কথা বলে জানা গেছে, দেশীয় খাবারের চাহিদা দেখে এমন আয়োজনে বেশ খুশি তারা। মজাদার সুস্বাদু রান্না আর অভিজাত নানা খাবারের স্বাদ দিতে এবং হাতের নাগালে এমন সুন্দর পরিবেশনায় রেস্টুরেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান।
জৈন্তাবার্তা/জেএ




