বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০৪:৫৮:৩৯ পূর্বাহ্ন

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।


১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট তথা দেশ বিদেশে অবস্থানকারী বাংলাদেশের সম্মানিত নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান বিজয় দিবসে গভীরভাবে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ত্রিশ লাখ বীর শহীদ ও দুই লাখ মা-বোনকে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

শুভেচ্ছা বার্তায় সবাইকে সিলেট মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভাচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার, শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। 


এছাড়াও, এই বিজয়ের সাথে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগময় স্মৃতি। বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ দেখেছেন অথবা অংশ নিয়েছেন। গোটা বিজয়ের মাসই তাদের কাছে একটি পরম পাওয়ার মাস।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাসে দেশবাসী বিজয় ও মুক্তির আনন্দে উল্লসিত হবে। ভালোবাসায় উজ্জীবিত ও শোকে মুহ্যমান হয়ে শ্রদ্ধা জানাবে অগণিত মুক্তিযোদ্ধাকে। নানা আয়োজনে সবার চেতনায় অনুরণিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধাবনত ভালোবাসা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক