জৈন্তাপুরে ৫২তম মহান বিজয় দিবস উৎযাপিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৫২তম মহান বিজয় দিবস উৎযাপিত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০২:৪৮:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৫২তম মহান বিজয় দিবস উৎযাপিত


জৈন্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫২তম মহান বিজয় দিবস উৎযাপিত হয়েছে৷ বিজয় দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকাল নয় ঘটিকায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতার উদ্ধোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ।  এ সময় সালাম গ্রহন মঞ্চে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। 

কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, স্কাউটটিমের পাশাপশি জৈন্তাপুর মডেল থানা, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অংশ নেয়। কুচকাওয়াজে প্যারেড টিমকে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান। 

কুচকাওয়াজ ও সালাম গ্রহন শেষে জৈন্তাপুরবাসীর উদ্দেশ্যে বিজয় দিবসের শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি কামাল আহমেদ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সমাপনী বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লেতে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাূদের সম্মানে মহান বিজয় দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া,  চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ,  উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ,প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,  যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, শাহীনুর রহমান, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, ফায়ারসার্ভিস ষ্টেশন কমান্ডার বায়েজিদ আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শামিম আহমেদ,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাফিকুর রহমান, সাধারণ সম্পাদক বিলাল আহমেদ সহ উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে ভোরে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয়স্তম্ভে ৭১এর শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তারপরে উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‍্যলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জৈন্তাপুর উপজেলা প্রশাসন। এছাড়াও আরো ফুল শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ, বীরমুক্তিযোদ্ধা ও সন্তান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, জৈন্তাপুর মডেল থানা, আনসার ও ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট গ্যাস ফিল্ড, জৈন্তাপুর প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবার ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করে মসজিদে বিশেষ দোআ অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক